পুলিশ
নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি, গুলিবিদ্ধ ২
নরসিংদী শহরের চৌয়ালায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিল্লাল হোসেন ও ইয়াসিন মিয়া নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুরে ড্রামের ভেতর মিলল অজ্ঞাত নারীর মরদেহ
শেরপুরের শ্রীবরদীতে একটি ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুড়িকাহুনিয়া ইউনিয়নের কুড়িকাহুনিয়া বাজারসংলগ্ন সেতুর নিচে কুড়েমনি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর বয়স আনুমানিক ২৪ থেকে ২৭ বছর। তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
কুড়িগ্রামের উলিপুরে স্বজনের বাড়িতে মিলল বৃদ্ধের খণ্ডিত মরদেহ
কুড়িগ্রামের উলিপুরে স্বজনদের বাড়িতে বেড়াতে এসে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ। ভাতিজার ঘরের শয়নকক্ষ থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ধারণা, আপন নাতিই তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে গেছে।
কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশুর ব্যাগভর্তি মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের দুই দিন পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের ব্যাগভর্তি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির এক আত্মীয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালককে হত্যা
জয়পুরহাটের পাঁচবিবিতে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে সাখোয়াত হোসেন নামে এক তরুণ চালককে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সকালে পাথরঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জে মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান, গ্রেপ্তার ৭ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাং দমন ও মাদক প্রতিরোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।